
দিনব্যাপী অনুষ্ঠিত এই ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ইন্টার্নশিপ নিশ্চিত করা হয়। পাশাপাশি যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে কয়েকজন শিক্ষার্থী সরাসরি চাকরির অফারও লাভ করেন। এর মাধ্যমে শিক্ষার্থীরা ডিপ্লোমা সম্পন্ন হওয়ার আগেই শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে নিজেদের সম্পৃক্ত করার সুযোগ পান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল গ্রুপের সিইও ড. মোহাম্মদ নূরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Kazi Mohd. Abu Sufian, Managing Director & CEO, Signature Group. এছড়াও উপস্থিত ছিলেন কে এম পারভেজ ববি, উপ-পরিচালক, বিটিইবি অ্যাফিলিয়েটেড ইন্সটিটিউশনস, ড্যাফোডিল গ্রপ; জহিরুল ইসলাম ফরহাদ, প্রিন্সিপাল, ড্যাফোডিল পলিটেকনিক, বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ, অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ এবং শিক্ষার্থীরা।
এর আগে, Internship Fest 2026-এর প্রস্তুতির অংশ হিসেবে শিক্ষার্থীদের জন্য পূর্বেই Career Readiness Session আয়োজন করা হয়। ইন্ডাস্ট্রি এক্সপার্টদের সরাসরি অংশগ্রহণে পরিচালিত এই সেশনগুলোতে শিক্ষার্থীদের সিভি (CV) তৈরি, ইন্টারভিউ দক্ষতা, কর্পোরেট কমিউনিকেশন, পেশাগত আচরণসহ কর্মজীবনের জন্য প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। এর মাধ্যমে শিক্ষার্থীরা আত্মবিশ্বাসের সঙ্গে ইন্টারভিউয়ে অংশগ্রহণের জন্য নিজেদের প্রস্তুত করার সুযোগ পায়।
শিক্ষার্থীদের শিক্ষা ও শিল্পখাতের মধ্যে কার্যকর সংযোগ তৈরি করতে ড্যাফোডিল পলিটেকনিক নিয়মিতভাবে ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। Internship Fest 2026 ড্যাফোডিল পলিটেকনিকের শক্তিশালী ইন্ডাস্ট্রি কানেকশন, দক্ষতা উন্নয়ন কার্যক্রম এবং শিক্ষার্থীকেন্দ্রিক শিক্ষাব্যবস্থার আরেকটি সফল উদাহরণ। প্রতিষ্ঠানটি এমন একটি ইকোসিস্টেম গড়ে তুলেছে, যেখানে শিক্ষার্থীরা একাডেমিক পড়াশোনা শেষ হওয়ার আগেই বাস্তব কর্মক্ষেত্রে কাজের অভিজ্ঞতা অর্জনের সুযোগ পায় এবং কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় দক্ষতা বিকাশ করতে সক্ষম হয়।
ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের জন্য এমন একটি কর্মমুখী শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে একাডেমিক পড়াশোনা শেষ হওয়ার পূর্বেই ১০০% ইন্টার্নশিপ এবং জব প্লেসমেন্ট নিশ্চিত করার লক্ষ্য বাস্তবায়নে ড্যাফোডিল পলিটেকনিক ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।