Youth Exchange Program-এর তৃতীয় দিনে আন্তর্জাতিক বন্ধুত্ব, সংস্কৃতি ও বাস্তব অভিজ্ঞতায় সমৃদ্ধ শিক্ষার্থীরা
International Youth Exchange Program-এর তৃতীয় দিনে ফান লার্নিং অ্যাক্টিভিটিস, সিটি ট্যুর এবং ক্যাম্পাস ভিজিটে অংশগ্রহণ করেছে ড্যাফোডিল পলিটেকনিকের শিক্ষার্থীরা। দিনব্যাপী বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা আন্তর্জাতিক সংস্কৃতি, বন্ধুত্ব এবং বাস্তবভিত্তিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ পায়।দিনের অন্যতম আকর্ষণ ছিল ফান লার্নিং অ্যাক্টিভিটি, যেখানে বিভিন্ন দেশের শিক্ষার্থীদের সঙ্গে একসাথে পিৎজা তৈরির অভিজ্ঞতা অর্জন করে ড্যাফোডিল পলিটেকনিকের শিক্ষার্থীরা। এই কার্যক্রমে অংশ নিয়ে তারা শুধু নতুন একটি কুকিং স্কিলই শিখেনি, বরং আন্তর্জাতিক শিক্ষার্থীদের সঙ্গে দলগতভাবে কাজ করা, কমিউনিকেশন বৃদ্ধি এবং সাংস্কৃতিক বিনিময়ের অভিজ্ঞতাও লাভ করেছে।এ ধরনের কার্যক্রম আন্তর্জাতিক বন্ধুত্ব গড়ে তোলা এবং ভিন্ন দেশের মানুষের জীবনধারা ও সংস্কৃতি সম্পর্কে জানার সুযোগ তৈরি করে। পাশাপাশি এটি তাদের আত্মবিশ্বাস, টিমওয়ার্ক এবং আন্তঃসাংস্কৃতিক যোগাযোগ দক্ষতা উন্নয়নেও সহায়ক ভূমিকা রাখছে।একই দিনে শিক্ষার্থীরা চীনের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করে সিটি ট্যুরে অংশ নেয়। ট্যুর চলাকালে তারা চীনের নগরজীবন, আধুনিক অবকাঠামো, সংস্কৃতি ও পরিবেশ কাছ থেকে দেখার সুযোগ পায়। এতে করে শিক্ষার্থীদের মাঝে আন্তর্জাতিক নগরব্যবস্থা ও বৈশ্বিক উন্নয়ন সম্পর্কে বাস্তব ধারণা তৈরি হয়েছে।এছাড়াও শিক্ষার্থীরা Sias University ক্যাম্পাস ঘুরে দেখে বিশ্ববিদ্যালয়ের আধুনিক শিক্ষা পরিবেশ, একাডেমিক সুবিধা এবং আন্তর্জাতিক শিক্ষাব্যবস্থা সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করে। ক্যাম্পাস ভিজিটের মাধ্যমে তারা বিশ্বমানের শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ ও পরিচালনা পদ্ধতি সম্পর্কে সরাসরি ধারণা লাভ করেছে।শিক্ষার্থীদের গ্লোবাল এক্সপোজার বৃদ্ধি এবং আন্তর্জাতিক পর্যায়ে দক্ষ করে গড়ে তুলতে নিয়মিতভাবে এ ধরনের আন্তর্জাতিক প্রোগ্রামের আয়োজন করছে ড্যাফোডিল পলিটেকনিক।। এই অভিজ্ঞতাগুলো ভবিষ্যতে শিক্ষার্থীদের ব্যক্তিগত, একাডেমিক ও পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Daffodil Polytechnic Achieves a New Milestone in the International Arena
A Memorandum of Understanding (MoU) has been signed with Sias University, opening up opportunities for semester exchange, scholarships, and global research for students.
Daffodil Polytechnic has achieved a new milestone in advancing technical education of Bangladesh on the international stage by signing a Memorandum of Understanding (MoU) with the renowned Chinese educational institution Sias University.
Through this agreement, a new pathway for long-term academic and cultural collaboration has been established between the two institutions in the areas of Semester Exchange Programs, Joint Research, Youth Exchange Programs, Student Leadership Camps, Higher Studies, and Scholarship Facilities.
The MoU was signed on behalf of Daffodil Polytechnic by K. M. Parvez Boby, Deputy Director, BTEB Affiliated Institutions, Daffodil Group, while Junliang Yue, Director of International Affairs, signed on behalf of Sias University.
Under this agreement, students and teachers of both institutions will have opportunities to participate in international academic exchange programs, research activities, and cultural experiences. In particular, the semester exchange and higher studies opportunities will play a significant role in providing students with world-class education and building international careers.
In addition, joint research initiatives will create opportunities for knowledge exchange in education, technology, and innovation between the two countries. Regular Youth Exchange Programs and Student Leadership Camps will also help students strengthen their leadership qualities, global communication skills, and intercultural understanding.
In today’s world, ensuring quality and modern education is difficult without international collaboration. From this perspective, the MoU has opened a new door of opportunities for the students of Daffodil Polytechnic.
চীনের Sias University ও ড্যাফোডিল পলিটেকনিকের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষর
আন্তর্জাতিক অঙ্গনে নতুন মাইলফলক গড়লো ড্যাফোডিল পলিটেকনিক। চীনের Sias University-এর সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর। শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত হচ্ছে সেমিস্টার এক্সচেঞ্জ, স্কলারশিপ ও গ্লোবাল রিসার্চের সুযোগ।
বাংলাদেশের কারিগরি শিক্ষাকে আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে নিয়ে নতুন মাইলফলক অর্জন করলো ড্যাফোডিল পলিটেকনিক। চীনের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান Sias University-এর সঙ্গে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করলো ড্যাফোডিল পলিটেকনিক।
এই সমঝোতার মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে সেমিস্টার এক্সচেঞ্জ প্রোগ্রাম, জয়েন্ট রিসার্চ, Youth Exchange Program, Student Leadership Camp, হায়ার স্টাডিজ এবং স্কলারশিপ সুবিধা নিয়ে দীর্ঘমেয়াদি একাডেমিক ও সাংস্কৃতিক সহযোগিতার নতুন পথ উন্মোচিত হলো।
সমঝোতা স্মারকে ড্যাফোডিল পলিটেকনিকের পক্ষে স্বাক্ষর করেন K. M. Parvez Boby, Deputy Director, BTEB Affiliated Institutions, Daffodil Group এবং Sias University-এর পক্ষে স্বাক্ষর করেন Junliang Yue, Director of International Affairs, Sias University.
এই চুক্তির আওতায় দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা আন্তর্জাতিক পর্যায়ে একাডেমিক এক্সচেঞ্জ, গবেষণা কার্যক্রম এবং সাংস্কৃতিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন। বিশেষ করে সেমিস্টার এক্সচেঞ্জ ও হায়ার স্টাডিজ সুবিধা শিক্ষার্থীদের জন্য বিশ্বমানের শিক্ষা ও আন্তর্জাতিক ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এছাড়াও যৌথ গবেষণা কার্যক্রমের মাধ্যমে দুই দেশের শিক্ষা, প্রযুক্তি ও উদ্ভাবনভিত্তিক জ্ঞান বিনিময়ের সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে নিয়মিত Youth Exchange Program ও Student Leadership Camp আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের নেতৃত্বগুণ, গ্লোবাল কমিউনিকেশন স্কিল এবং আন্তঃসাংস্কৃতিক বোঝাপড়া আরও সমৃদ্ধ হবে।
বর্তমান বিশ্বে আন্তর্জাতিক সহযোগিতা ছাড়া মানসম্মত ও যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করা সম্ভব নয়। সে দিক থেকে এই সমঝোতা স্মারক ড্যাফোডিল পলিটেকনিকের শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে।
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের তরুণ শিক্ষার্থীদের সক্ষমতা ও সম্ভাবনাকে তুলে ধরতে নতুন এক মাইলফলক স্পর্শ করেছে ড্যাফোডিল পলিটেকনিক। চীনের Sias University-তে China-Bangladesh Youth Exchange প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ পেলো ড্যাফোডিল পলিটেকনিকের ১৪ জন শিক্ষার্থী।১১ থেকে ১৭ মে ২০২৬ পর্যন্ত ৭ দিন ব্যাপী অনুষ্ঠিতব্য এই প্রোগ্রামে শিক্ষার্থীরা Sias University-তে বিভিন্ন ওয়ার্কশপ, লিডারশিপ ক্যাম্প, সেমিনার, একাডেমিক ও সাংস্কৃতিক কার্যক্রমে যুক্ত হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের গ্লোবাল স্কিলস এবং কমিউনিকেশন দক্ষতা উন্নয়নে সাহায্য করবে। পাশপাশি বৈশ্বিক শিক্ষা ব্যবস্থা, ভিন্ন সংস্কৃতি এবং আধুনিক চিন্তাধারার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবে।International Youth Exchange Program শিক্ষার্থীদের গ্লোবাল এক্সপোজার বৃদ্ধির পাশাপাশি তাদের যোগাযোগ দক্ষতা, নেতৃত্বগুণ এবং আন্তর্জাতিক পরিবেশে কাজ করার সক্ষমতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের গ্লোবাল এক্সপোজার বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন আন্তর্জাতিক প্রোগ্রাম, একাডেমিক এক্সচেঞ্জ এবং দক্ষতাভিত্তিক কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ তৈরি করে আসছে। এর ফলে শিক্ষার্থীরা শুধু পাঠ্যবইয়ের জ্ঞানেই সীমাবদ্ধ থাকছে না, বরং নিজেদেরকে বিশ্বমানের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার বাস্তব অভিজ্ঞতা অর্জন করছে।বিশেষজ্ঞদের মতে, এ ধরনের আন্তর্জাতিক ইয়ুথ এক্সচেঞ্জ প্রোগ্রাম শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি, নেতৃত্বগুণ বিকাশ, টিমওয়ার্ক দক্ষতা এবং আন্তর্জাতিক পরিবেশে কাজ করার সক্ষমতা উন্নয়নে কার্যকর ভূমিকা পালন করে। একই সঙ্গে বিদেশি বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ তৈরির মাধ্যমে ভবিষ্যতে উচ্চশিক্ষা, স্কলারশিপ, বিশেষ ওয়েভার এবং আন্তর্জাতিক ক্যারিয়ার গঠনের নতুন সুযোগও সৃষ্টি হয়।ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট নিয়মিত শিক্ষার্থীদের জন্য এ ধরনের আন্তর্জাতিক প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ তৈরি করে আসছে, যা শিক্ষার্থীদের গ্লোবাল স্কিলস ও পেশাগত সক্ষমতা উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করে। এই অর্জন শুধু ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটের জন্য নয়, বরং বাংলাদেশের কারিগরি শিক্ষার জন্যও একটি গর্বের বিষয়। আন্তর্জাতিক প্ল্যাটফর্মে দেশের শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ প্রমাণ করে যে বাংলাদেশের তরুণরা এখন বৈশ্বিক পর্যায়ে নিজেদের দক্ষতা, মেধা ও সম্ভাবনা তুলে ধরতে প্রস্তুত।
We cherish with pleasure the memorable Farewell Program held by the Electrical Technology Department for 7th Semester students in Session 2019-20. This event was an important milestone in their educational path, allowing them to wave goodbye to their alma institution and other classmates while making precious memories and strengthening their relationships for the next chapter of their life. In addition, we held an orientation event for first semester students, encouraging them toward a successful academic path.
The Farewell Program was graced by the esteemed presence of our Honorable Principal, Mr. K M Hasan and the Department Head, Mr. Md. Shafikul Islam. Their presence added prestige and significance to the event. Additionally, Students from other semesters and departmental professors also participated in the event, encouraging solidarity and shared experiences.
The Farewell Program, with its main aim of providing a remarkable and significant experience, served as a platform for departing students saying goodbye to their alma mater and fellow classmates, generating lasting memories and deepening the ties formed during their time at the institution of learning. Furthermore, it aspired to encourage and motivate students as they moved into the professional world, passing on the principles and expertise they had learned during their time there.
Simultaneously, we organized an orientation session for the 1st semester students, equipping them with essential information, guidance, and support for their academic journey. This session laid a strong foundation for their future success, ensuring a smooth transition into the new educational environment.
The Farewell Program took place on June 20, 2023, marking a significant milestone in the lives of our departing students. It was a day filled with mixed emotions as they bid farewell to their beloved institution and prepared to embark on new adventures.
As we reflect on the Farewell Program, we celebrate the lasting impact of the students’ educational journey at our institution. We have full confidence that they have gained valuable knowledge, skills, and experiences that will guide them in their future endeavors. We extend heartfelt congratulations to all the students and express our gratitude to the honorable guests and participants who made the event truly special.
We wish the departing students immense success and fulfillment in their future endeavors. May they carry the values and knowledge gained from their time at our institution and make a positive difference in the professional world.
ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের ১ দিন ব্যাপী ১ম বিশেষ ডে ক্যাম্প নিজ ইন্সটিটিউট ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট এর প্রধান কার্যালয় বাড়ি নং-২বি, রোড নং-১২, মিরপুর রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্কাউটসের নির্দেশনা মোতাবেগ ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপ দিনটি যথাযথ মর্যাদায় পালন করেছে।
৮ এপ্রিল,২০২৩ শনিবার ২য় বারের মত দেশ ব্যাপী উদযাপিত হয়েছে “বাংলাদেশ স্কাউট দিবস”। এবারের থিম ছিল “স্কাউটিং করবো, স্মার্ট বাংলাদেশ গড়বো”। দিবসটি উপলক্ষে ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপ বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে যার মধ্যে ছিল পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের উদ্বোধন ঘোষণা, সমাজ উন্ননমূলক কার্যক্রম এ ছিল শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণী কক্ষ ও আঙ্গিনা পরিস্কার পরিছন্ন কার্যক্রম,কম্পিউটার ল্যাব পরিস্কার পরিছন্ন করোন,শিক্ষা প্রতিষ্ঠানের বৃক্ষ পরিচর্য, স্মার্ট স্কাউট গড়ার লক্ষে স্মার্ট ফোন ব্যবহার, এ আই টুলস(chatGPT) সহ বিভিন্ন অ্যাপ্সের ব্যাবহারের কর্মশালা, স্কাউট ওন,সচেতনা মূলক র্যালি, এবং পতাকা অবনমনের মাধ্যমে প্রোগ্রাম এর সমাপ্তি ঘোষণা। এ ছাড়া বাংলাদেশ স্কাউটস এর কেন্দ্রীয় অনুষ্ঠানে ইউনিট থেকে তিনজন রোভার স্কাউট অংশ গ্রহন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে গ্রুপ কমিটির সচিব ও ইউনিট লিডার মুহাম্মদ সহিদুল ইসলাম, সহ ইউনিট লিডার মোঃ শফিকুল ইসলাম মিলন উপস্থিত ছিলেন।পতাকা উত্তলনের মাধমে ক্যাম্পের কার্যক্রম শুরু করেন ইউনিট লিডার মুহাম্মদ সহিদুল ইসলাম। সকল কার্যক্রম সম্পন্ন হওয়ার পর ইউনিট লিডার প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষকদের সাথে নিয়ে পতাকা অবনমনের মাধ্যমে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিশেষ ডে ক্যাম্পের সমাপনী অনুষ্ঠান এর সমাপ্তি ঘোষণা করেন।
ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের ৩ দিন ব্যাপী ১ম দীক্ষা ক্যাম্প নিজ ইন্সটিটিউট ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট এর প্রধান কার্যালয় বাড়ি নং-২বি, রোড নং-১২, মিরপুর রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯ অনুষ্ঠিত হয়েছে। রোভার স্কাউটদের ব্যবহারিক বিষয়ে দক্ষতার সাথে নেতৃতের গুণাবলী বৃদ্ধির জন্য এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
৩ দিন ব্যাপী ক্যাম্পের অনুষ্ঠানমালার মধ্যে ছিল উদ্বোধনী অনুষ্ঠান, ক্যাম্পে অবস্থান ,আত্নশুদ্ধি, দীক্ষা অনুষ্ঠান, স্কাউট ওন, সার্টিফিকেট প্রদান ও সমাপনী অনুষ্ঠান। বিভিন্ন সেশনের মাধ্যেমে স্কাউট আন্দোলনের লক্ষ্য, উদ্দেশ্য ও সাংগঠনিক কাঠামো, ব্যাজ পদ্ধতি, ক্যারিয়ার প্লানিং সহ ম্যানারস এন্ড এটিকেট বিষয়ে ধারণা প্রদান করা হয়। ক্যাম্পে ক্র -মিটিং এর মাধ্যেমে রোভার স্কাউটদের প্রাথমিক প্রতিবিধান, হাইকিং, অনুমান ও দড়ির কাজের অনুশীলন করানো হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে গ্রুপ কমিটির সহ সভাপতি কে এম পারভেজ ববি (ডিডি),ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটের ভাইস প্রিন্সিপাল এস এম জহিরুল ইসলাম ফরহাদ , ইউনিট লিডার মুহাম্মদ সহিদুল ইসলাম, সহঃ ইউনিট লিডার মোঃ শফিকুল ইসলাম মিলন উপস্থিত ছিলেন। পতাকা উত্তলনের মাথমে কাম্পের কার্যক্রম শুরু করেন ইউনিট লিডার মুহাম্মদ সহিদুল ইসলাম।
দীক্ষা গ্রহনের পূর্বে আত্নশুদ্ধি রোভার স্কাউটংএ প্রবেশ এর অন্যতম সর্ত , একজন স্কাউট বিভিন্ন প্রশ্নের মাধ্যমে নিজেকে আত্মশুদ্ধি করে থাকে।ক্যাম্পে রাত্রি যাপন এর মাধ্যমে, নিজেকে সেবা মূলক এই বৃহৎ সংগঠন এর সাথে নিজেকে সম্পৃক্ত করবে কি না? দীক্ষা গ্রহনের পূর্বে এটা নিয়া চিন্তা করবে । প্রথম বারের মত ১৪ জন রোভার স্কাউট এই আত্নশুদ্ধি সম্পন্ন করে। উক্ত প্রোগ্রামটি পরিচালনা করেন রোভার স্কাউট লিডার এবং বাংলাদেশ স্কাউটস এয়ার অঞ্চলের সদস্য নাজমুল হাসান (পি আর এস, উডব্যাজার), আরো উপস্থিত ছিলেন ভাইস প্রিন্সিপাল জহিরুল ইসলাম ফরহাদ , রোভার স্কাউট ইউনিট লিডার মুহাম্মদ সহিদুল ইসলাম, সহ ইউনিট লিডার মোঃ শফিকুল ইসলাম মিলন।
দীক্ষা ও সমাপনী অনুষ্ঠানটি পরিচালনা করেন রোভার স্কাউট ইউনিট লিডার মুহাম্মদ সহিদুল ইসলাম এবং সহ ইউনিট লিডার মোঃ শফিকুল ইসলাম মিলন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ নূরুজ্জামান গ্রুপ সিইও ডেফোডিল ফ্যামিলি, সভার সভাপতিত্ব করেন গ্রুপ কমিটির সভাপতি কে এম হাসান রিপন- প্রিন্সিপাল ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট, সহ সভাপতি কে এম পারভেজ ববি(ডিডি), সদস্য এস এম জহিরুল ইসলাম ফরহাদ ভাইস প্রিন্সিপাল , সদস্য মোঃ আব্দুল হাকিম, রোভার স্কাউট লিডার এবং বাংলাদেশ স্কাউটস এয়ার অঞ্চলের সদস্য নাজমুল হাসান (পি আর এস, উড ব্যাজার), ইউনিট লিডার মুহাম্মদ সহিদুল ইসলাম, সহ ইউনিট লিডার মোঃ শফিকুল ইসলাম মিলন সহ গ্রুপ কমিটির সকল সদস্য, বিভাগীয় প্রধানগণ, অন্যান্য শিক্ষক, সমাজের বাক্তি বর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দীক্ষা অনুষ্ঠান রোভার স্কাউটদের জীবনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আত্নশুদ্ধির মাধ্যমে রোভারগন পরিশীলিত হয়ে মনে প্রানে স্কাউট আন্দোলনে উজ্জীবিত হতে সহায়তা করবে। বিপি’র আদর্শে আনুপ্রানিত হয়ে সবার বাসযোগ্য একটি সুন্দর পৃথিবী গড়ে তোলার লক্ষে রোভার স্কাউটদের কাজ করতে হবে। ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের প্রথম বারের মত এই উদ্যোগ এর ভূয়সী প্রশংসা করেন এবং আগামী দিনগুলোতে এর ধারা অব্যাহত রাখার আহবান জানান।
গ্রুপ কমিটির সভাপতি সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্যাম্পের সমাপনী অনুষ্ঠান শেষ করেন।